Home

পাঠশালা কথা ঃ

জড়তা নেই সংকোচ নেই, নেই সংশয় চিন্তায়
পড়ার ভয়ও দূরে পালায়, লাল সবুজের পাঠশালায়।


সবুজ প্রকৃতির সমর্থক, তারুণ্যের প্রতীক। সবুজে ঘেরা আমাদের শৈশব, বেড়ে ওঠা; তুমুল মাতৃভূমি। লাল শক্তি, সৌন্দর্য  ও উদ্যামের প্রতীক। লালে মিশে আছে আমাদের সংগ্রাম, স্বাধীনতা। বিজয়ের লাল-সবুজ বাস করে আমাদের গহীন অন্তরে। আর পাঠশালা চিরায়ত বাংলার শিক্ষার চারণভূমি, যার আহ্বান বিশ্বজোড়া। যেখানে সিলেবাসের কারাগার ছেড়ে স্বাধীনভাবে বেড়ে ওঠে আমাদের নৈতিকতা, সামাজিকতা; উৎকর্ষতা। আমাদের একান্ত প্রত্যাশা আমাদের সন্তানেরা বেড়ে উঠুক মাঠের সবুজ থেকে সূর্যের লাল; সর্বত্র। আর হয়ে উঠুক স্বকীয়তার পাল তুলে প্রাণের দামাল বৈভবে বিত্তবান। লাল সবুজের পাঠশালা আমাদের সেই প্রত্যাশা পূরণে দারুন সবল।

আমাদের বৈশিষ্ট্য ঃ

পৃথক টিউটর, কোচিং ও হোমওয়ার্ক ছাড়া ক্লাসেই সম্পূর্ণ পাঠ আনন্দের সাথে সম্পন্ন করা আমাদের প্রধান বৈশিষ্ট্য।

এছাড়া অন্যান্য বৈশিষ্ট্য ঃ

১) প্রতিটি শ্রেণিকক্ষ্য ছাত্র-ছাত্রীর সংখ্যা সর্বোচ্চ ৩০ জন।

২) প্রতিটি ছাত্র-ছাত্রীর উপর বিশেষ যত্বের সাথে আন্তরিক স্নেহময় পরিবেশে প্রত্যেকের চাহিদা, ক্ষমতা, দূর্বলতা, বাঁধা ইত্যাদি বুঝে পড়ানোর জন্য প্রতিটি শ্রেণিকক্ষে সর্বাধিক ৩ জন ও সর্বনিম্ন ২ জন শিক্ষকের সার্বক্ষণিক উপস্থিতির ব্যবস্থা।

৩) প্রতিষ্ঠানের কোন শিক্ষক / শিক্ষিকা প্রতিষ্ঠানের কোন ছাত্র/ছাত্রীকে কোন ভাবেই প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময় ছাড়া পড়াতে পারবেন না। এমনকি প্রতিষ্ঠানের কোন ছাত্র-ছাত্রী পৃথকভাবে কোন কোচিং, বাইরের কোন টিউটরের নিকট পড়তে পারবে না। প্রয়োজনীয় কর্মসূচির মাধ্যমে এ বিষয়টির নিশ্চয়তার ব্যবস্থা করা।



পাঠশালার শপথ ঃ

অন্তরে অটুট মাতৃভূমি, শপথ করছি আমি
মানবতার সেবায়
আমি থাকবো সবসময়
একতা, সততা, ন্যায়; আমার আঙিনা নিশ্চয়
যত বড় হোক অবিচার, অন্যায়
দেবনা কখনো মনে প্রশ্রয়
শক্তি দাও পরম করুনাময়
দূর করো সব দ্বিধা সংশয়
রাখতে পারি যেন শপথ, অক্ষয়।
                            
                             ---- নুরুজ্জামান সাহেব ( পরিচালাক লাল সবুজের পাঠশালা)


পাঠশালার নিয়মাবলী


১. পাঠশালার সকল বিষয়ে পরিচালকের সিদ্ধান্তই চূড়ান্ত। পরিচালক যে কোন সময় পাঠশালার যে কোন বিষয়ের সিদ্ধান্ত পরিবর্তন/স্থগিত/বর্জন অথবা নতুন সিদ্ধান্ত গ্রহন করতে পারেন।
২. প্রক্যেক আবেদন পরিচালক বরাবর হতে হবে। মাধ্যম থাকবেন প্রধান শিক্ষক। আবেদনের বিষয় পৃথকভাবে সুস্পষ্ট হতে হবে। পাঠশালার পক্ষে আবেদন পত্র গ্রহন করবেন সচিব। এর অন্যথা হলে আবেদনটি সরাসরি বাতিল বলে গণ্য হবে।


পাঠশালার পরীক্ষা পদ্ধতি


১। প্রথম ৩ মাস অনুশীলন মাত্র। এপ্রিল মাসের ফলাফল থেকে বাৎসরিক ফলাফল গণনা করা হবে। এপ্রিল, মে, জুলাই, আগস্ট, অক্টোবর ও নভেম্বর মাসে সাপ্তাহিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টি মাসের সাপ্তাহিক পরীক্ষা সমূহের প্রাপ্ত নম্বরকে ঐ মাসে অনুষ্ঠিত সাপ্তাহিক পরীক্ষার সংখ্যা দিয়ে ভাগ করে প্রাপ্ত ভাগফলই হবে সেই মাসের মাসিক নম্বর। এপ্রিল ও মে মাসের সাপ্তাহিক পরীক্ষার সিলেবাসের উপর ভিত্তি করে জুন মাসে প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরূপে জুলাই ও আগস্ট মাসের সাপ্তাহিক পরীক্ষাগুলোর সিলেবাসের উপর ভিত্তি করে সেপ্টেম্বর মাসে দ্বিতীয় সাময়িক পরীক্ষা এবং অক্টোবর ও নভেম্বর মাসের সাপ্তাহিক পরীক্ষাগুলো সিলেবাসের উপর ভিত্তি করে ডিসেম্বর মাসে তৃতীয় সাময়িক পরীক্ষা অনুষ্টিত হবে। মাসিক নম্বর সমূহ ও তিনটি সাময়িক পরীক্ষার গড় নম্বরের যোগফলই হবে বাৎসরিক ফলাফল।

পরীক্ষার পূর্ণমান ঃ

সাপ্তাহিক পরীক্ষা - ১০০ নম্বর। মাসিক নম্বর - ১০০। সাময়িক পরীক্ষা - ৫০০ ( বাংলা - ১০০, ইংরেজি - ১০০, গণিত - ১০০, পরিবেশ পরিচিতি-২০, প্রাথমিক বিজ্ঞান-২০, নৈতিক শিক্ষা-২০। সাধারণ জ্ঞান-২০, অংকণ-২০, পিটি-২০। শ্রুতি লিখন-৪০, দ্রুত পঠণ-৪০)। বাৎরিক ফলাফলের নম্বর ( ৬ মাসের মাসিক নম্বর ৬ X ১০০ = ৬০০ + ৩ টি সাময়িক পরীক্ষার গড় নম্বর ৫০০) = ১১০০।



পাঠশালার সময়সূচী

গ্রীষ্মকাল ঃ ( এপ্রিল  থেকে সেপ্টেম্বর )
ক) শিশু ও কেজি শ্রেণিঃ সকাল ৮ ০০ টা থেকে বেলা ১১ ৩০ টা পর্যন্ত।
খ) কেজি ১ম ও কেজি ২য় ঃ সকাল ৮ ০০ টা থেকে বেলা ১২ : ০০ টা পর্যন্ত।
গ) টিফিন ঃ সকাল ৯ ৪০ থেকে ১০ ০০ টা পর্যন্ত।

শীতকালীন ঃ ( অক্টোবর থেকে মার্চ )

ক) শিশু ও কেজি শ্রেণিঃ সকাল ৯ ০০ টা থেকে বেলা  ১২ ৩০ টা পর্যন্ত।
খ) কেজি ১ম ও কেজি ২য় ঃ সকাল ৯ ০০ টা থেকে বেলা  ১ ০০ টা পর্যন্ত।
গ) টিফিন ঃ সকাল ১০ ৪০ থেকে ১১ ০০ টা পর্যন্ত।


পাঠশালার পোশাকের বর্ণনা 


ছাত্র ঃ                                                                        ছাত্রী ঃ 

শার্ট - সাদা (হাফ/ফুলহাতা)।                                      শার্ট - সাদা (হাফ/ফুলহাতা), 
প্যান্ট - কালো (হাফ/ফুল)।                                        স্কার্ট - কালো (হাফ/ফুল),
মোজা - সাদা।                                                                 মোজা - সাদা, 
জুতা - কালো।                                                                 জুতা - কালো, 
সোয়েটার - লাল (শীতের জন্য) ।                     সোয়েটার - লাল (শীতের জন্য) ।






No comments: